মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 7 July, 2026, 11:29 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো বেলজিয়াম। ফুলারিন বালোগানের বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহারও সুবিধা দিতে পারলো না স্বাগতিকদের। 

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্বাগতিকদের মুখোমুখি হয় রেড ডেভিলরা। 

ম্যাচের শুরুর দিকেই স্বাগতিকদের জালে বল পাঠিয়ে লিড নেয় বেলজিয়াম। ৯ মিনিটে, যুক্তরাষ্ট্রের বক্সের মাঝ থেকে নিকোলাস রাস্কিন এক উঁচু বলের নিয়ন্ত্রণ নিয়ে চার্লস ডি কেটেলারকে বাড়ালে তা অনায়াসেই জালে জড়ান তিনি।

এরপর ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেন যুক্তরাষ্ট্রের মালিক টিলম্যান। তার নেওয়া ফ্রি কিকটি বেলজিয়ামের ওয়ালে রিফ্লেক্ট হয়ে কোর্তোয়াকে পরাস্ত করে। সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। 

সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৩৩ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেড করে আবারও দলকে লিড এনে দেন কেটেলার। ২-১ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে আক্রমণের হার বাড়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট ফ্রিস বক্সের বাইরে এসে কেটেলারের সঙ্গে চার্জে গিয়ে বলের দখল হারান। কেটেলারের বাড়ানো বল থেকে ফাঁকা জালে গোল করেন ভানাকেন। গোল ব্যবধান হয় তখন ৩-১। 

তারপরও আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। তবে সেই আক্রমণ আর লক্ষ্য খুঁজে পায়নি। 

এদিকে, ম্যাচের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার রিচার্ডসের কাছ থেকে বল কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক মারেন রোমেলু লুকাকু। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

এই জয়ে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইউরোপের দলটি। সেখানে তাদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। 

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:   কোয়ার্টার ফাইনাল   বেলজিয়াম   বিশ্বকাপ  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: