মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 6 July, 2026, 11:31 AM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র।

ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নরওয়ের বিপক্ষে শেষ ষোলো থেকে বিদায়ের পরই সেলেসাওর জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

সোমবার (৬ জুলাই) ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বাধিক ৮০টি গোলের মালিক তিনি; রয়েছে ৪টি হ্যাটট্রিকও। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ, ও অলিম্পিক স্বর্ণপদক।

উল্লেখ্য, আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নর্ডিক দেশটি।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  নেইমার   ব্রাজিল   আনচেলত্তি   বিশ্বকাপ  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: