মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
রোনালদোর হৃদয় ভেঙে কোয়ার্টারে স্পেন
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 7 July, 2026, 8:49 AM
ফাইল ছবি

ফাইল ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়ে রেখেছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। তবে বিদায়ের আগে বিশ্বকাপ জেতার স্বপ্নটা পূরণ হলো না তার। দলের যাত্রাটা যে শেষ হয়ে গেল শেষ ষোলতেই! স্পেনের কাছে ১-০ গোলের হারে বিদায়ঘণ্টা বেজে গেছে তার দল পর্তুগালের। আর ইউরো চ্যাম্পিয়ন স্প্যানিশরা তাতে চলে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

সোমবার (৬ জুলাই) রাতে অনুষ্ঠিত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন মিকেল মেরিনো। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

ম্যাচের ৮ মিনিটে বড় একটা সুযোগ নষ্ট করে স্পেন। দানি অলমোর দারুণ থ্রু বল পেয়ে যান মিকেল ওইয়েরজাবাল। সামনে ছিলেন শুধু গোলরক্ষক। কিন্তু তার শট চলে যায় গোলের বাইরে দিয়ে।

১২ মিনিটে সুযোগ পান রোনালদোও। বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন তিনি। তবে সেটা সহজেই ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।

১৬ মিনিটে জোড়া সেভ করে দলকে বাঁচান পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা। প্রথমে ইয়ামালের শট ঠেকান তিনি। এরপর ফিরতি বলে বায়েনার শটও ঠেকিয়ে দেন কস্তা।

প্রথমার্ধে আরও একটি বড় সুযোগ পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পাস থেকে বাইসাইকেল কিক করেন রোনালদো। পোস্ট ছিল প্রায় ফাঁকা। কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই শট ঠেকিয়ে দেন উনাই সিমন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে শট নেন নুনো মেন্দেস। বল গোলের দিকে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে তা ক্রসবারে লেগে ফিরে আসে। ৫৫ মিনিটের দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নুনো মেন্দেসকে। এতে বড় ধাক্কা খায় পর্তুগাল।

৭২ মিনিটে বক্সের ডান পাশে ফ্রি কিক পায় স্পেন। সেখান থেকে ইয়ামালের শট দারুণভাবে ঠেকিয়ে দেন কস্তা। এরপর ৯০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে বসেন মিকেল মেরিনো। তরেসের বাড়ানো বল থেকে নিচু ও জোরালো শটে বল জালে জড়ান তিনি।

যোগ করা সময়ে বের্নার্দো সিলভার হেডার সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। তবে বল চলে যায় বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় স্পেন। বিদায় নিতে হয় রোনালদোর পর্তুগালকে।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:   স্পেন   বিশ্বকাপ  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: