মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ড সেরা: রদ্রি
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 6 July, 2026, 3:39 PM
স্প্যানিশ অধিনায়ক রদ্রি

স্প্যানিশ অধিনায়ক রদ্রি

হাইভোল্টেজ ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে স্পেন। এই লড়াইয়ের আগে স্প্যানিশ অধিনায়ক রদ্রির দাবি, তাদের মিডফিল্ড পর্তুগিজদের চেয়েও শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের ডালাসে ব্যালন ডিঅর জয়ী রদ্রি, পেদ্রি এবং দানি ওলমোদের নিয়ে গড়া স্পেনের তারকাখচিত মিডফিল্ডের বিপক্ষে লড়াই করবে পর্তুগালের ভিতিনিয়া, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্দেস ত্রয়ী।

এর আগে সবশেষ ২০২৫ সালের ইউয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। সেবার নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে জয় উল্লাসে মেতেছিল পর্তুগাল।

রোববার (৫ জুলাই) ডালাসের কটন বোল স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের রদ্রি বলেন, ‘ওরা সবসময়ই কঠিন প্রতিপক্ষ। ওরা আমাদের খুব ভালো করে চেনে, আমরাও ওদের চিনি। আমার মতে, পর্তুগাল তাদের ইতিহাসের সম্ভবত সর্বকালের সেরা দল নিয়ে এবার এসেছে। পরের রাউন্ডে যেতে হলে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে।’

পর্তুগালের মিডফিল্ড ত্রয়ীকে বিশ্বের সেরা বলা যায় কি না— এমন প্রশ্নের জবাবে রদ্রি বলেন, ‘আমার কাছে নিজের দল এবং নিজের মিডফিল্ডই সেরা। ওদের দলে একঝাঁক তারকা ও শীর্ষ সারির খেলোয়াড় রয়েছে, যারা দলগতভাবেও দারুণ খেলে। ওদের প্রায় সব পজিশনেই শক্তি আছে, তবে আমরা মাঠে প্রমাণ করতে চাই যে আমরাই সেরা।’

চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। সবশেষ রাউন্ড অব ৩২-র ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পর্তুগাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-তে পা রেখেছে।

টানা ভালো খেলা প্রসঙ্গে রদ্রি যোগ করেন, ‘আমরা আরও ভালো করতে পারি। এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা জানি ঠিক কোন মুহূর্তে জ্বলে উঠতে হবে। গ্রুপ পর্বে মূলত দল গুছিয়ে নেওয়া এবং ফল বের করে আনাটা জরুরি ছিল, তবে এখন নকআউট পর্বে এসে স্পেনের আসল রূপ দেখা যাচ্ছে। সামনে বড় কিছু হতে চলেছে।’   

২০২৪ সালে ব্যালন ডিঅর জেতার পর থেকেই চোটের কারণে বেশ কঠিন সময় পার করতে হয়েছে রদ্রিকে। এমনকি এই টুর্নামেন্টের শুরুতে স্প্যানিশ গণমাধ্যমে তাকে নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছিল। তবে এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি এখন ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন।

রদ্রি বলেন, ‘এখন পুরোপুরি ফিট বোধ করছি। ম্যাচের ৯০ মিনিট জুড়েই আমার পারফরম্যান্সের উন্নতি হচ্ছে, আর আমি জানি আসল ম্যাচগুলো এখনই শুরু হচ্ছে। এটা স্পষ্ট যে আমার আরও উন্নতি করার জায়গা আছে। টুর্নামেন্ট যত এগোবে, আমাদের পারফরম্যান্স তত বাড়বে। পর্তুগালের বিপক্ষে আমাদের সেরাটাই দিতে হবে।’

রদ্রির সুরেই কথা বলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। নিজের মিডফিল্ডকে সেরা দাবি করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও নিশ্চয়ই তার খেলোয়াড়দের নিয়ে আমার মতোই ভাবেন। আমি জানি প্রতিপক্ষ দল হিসেবে ওরা অসাধারণ, কিন্তু আমি মনে করি আমার খেলোয়াড়রাই বিশ্বের সেরা।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল ও স্পেনের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: