মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
৩৬ বছর পর ব্রাজিলের এমন করুণ বিদায়
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 6 July, 2026, 8:39 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য ২০২৬ বিশ্বকাপ শেষ হয়ে গেলো শেষ ষোলোতেই। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে ৩৬ বছর আগের এক হতাশার স্মৃতি ফিরে এসেছে সেলেসাওদের।

১৯৯০ সালের ইতালি আসরের পর এই প্রথম শেষ ষোলো থেকেই বিদায় নিলো ব্রাজিল। সেবার শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল তাদের।

এরপর টানা আটটি বিশ্বকাপে ব্রাজিল অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছে। ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতেছে, ১৯৯৮ ও ২০২২ সালে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে, ২০০৬, ২০১০ ও ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে এবং ২০১৪ সালে খেলেছে সেমিফাইনাল।

তবে ২০২৬ বিশ্বকাপে সেই ধারাবাহিকতা ভেঙে দিলো নরওয়ে। শেষ ষোলোর বাধাই পেরোতে না পারায় দীর্ঘ ৩৬ বছর পর আবারও এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিলের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   বিশ্বকাপ   ফুটবল  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: