মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রযুক্তি
টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 5 July, 2026, 5:10 PM
ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্মার্টফোন উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বাড়ছে স্মার্টফোনের দাম।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও জুলাই থেকে কর কাঠামোর পরিবর্তনের কারণে স্মার্টফোনের দাম বাড়তে পারে। এমন সময়ে যখন বিভিন্ন ব্র্যান্ড মূল্যবৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে, তখন এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো ভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত মডেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে।

৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় অনেক নির্মাতা প্রতিষ্ঠান ফোনের দাম বাড়ানোর পরিকল্পনা করছে।

তবে গ্রাহকদের বাড়তি ব্যয়ের চাপ কমাতে টেকনো তাদের প্রিমিয়াম সিরিজের ফোনে মূল্যছাড় দিয়েছে। এর মধ্যে জনপ্রিয় ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)-এর দাম ৩৮,৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে। একইভাবে ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ)-এর দাম ৩৪,৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) করা হয়েছে। ফলে ফ্ল্যাগশিপ মানের ক্যামেরা অভিজ্ঞতা আরও সাশ্রয়ী দামে উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এ অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

টেকনোর মতে, বৈশ্বিক ব্যয় বৃদ্ধি ও স্থানীয় বাজারের চাপের মধ্যেও নির্বাচিত ডিভাইসের দাম কমিয়ে বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। সম্ভাব্য মূল্যবৃদ্ধির এই সময়ে অতিরিক্ত খরচ সরাসরি গ্রাহকের ওপর চাপিয়ে না দিয়েও মানসম্মত প্রযুক্তি সরবরাহ করা সম্ভব—এ সিদ্ধান্তের মাধ্যমে সেই বার্তাই দিতে চায় টেকনো।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অফার ও পণ্যের বিস্তারিত তথ্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রযুক্তি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: