মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রযুক্তি
২০৩০ লক্ষ্য সামনে রেখে আইসিটি খাতে কৌশলগত সংস্কারের দাবি
খোলা কাগজ ডেস্ক
Publish: Sunday, 21 June, 2026, 10:11 AM
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশের আইসিটি খাতকে ২০৩০ সালের মধ্যে আরও প্রতিযোগিতামূলক ও জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখার উপযোগী করে তুলতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ডেটা গভর্নেন্স, নীতি সংস্কার এবং উদ্ভাবনবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নেতারা।

শনিবার (২০ জুন) রাজধানীর আইইবি মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি ইন্ডাস্ট্রি ২০৩০: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে তারা প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের আহ্বান জানান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী রাফেল কবির।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস এবং মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন রিয়াদ হাসনাইন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “বিশ্বজুড়ে আইসিটি খাত একটি অবিচ্ছেদ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবনের ফলে মানুষের জীবনমান ও চিন্তাচেতনায় ব্যাপক পরিবর্তন এসেছে। স্টিম ইঞ্জিন থেকে আজকের এআইয়ের যুগে এসে পৌঁছেছি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বাংলাদেশসহ সারা বিশ্বেই দৃশ্যমান, যা ভবিষ্যতে মানুষের মূল্যবোধ ও জীবনধারায়ও পরিবর্তন আনবে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে পড়ব।”

তিনি আরও বলেন, “আইসিটি খাত সঠিকভাবে ও দক্ষ হাতে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। কারণ তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার একটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে। তাই সরকারকে বিভিন্ন চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। জাতীয়তাবাদী শক্তি এ খাতে যত বেশি সম্পৃক্ত হবে, দেশের স্বার্থ তত বেশি সংরক্ষিত হবে। এ ক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তিকে আরও প্রজ্ঞাবান ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে প্রকৌশলী রাফেল কবির বলেন, “জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আগামী পাঁচ বছরে দেশের আইসিটি খাতের উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, খাতভিত্তিক সংস্কার এবং জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত। প্রধান অতিথির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়গুলো অবহিত করার অনুরোধ জানাচ্ছি।”

তিনি বলেন, “বর্তমান সময়েও বিশেষ করে আইসিটি খাতে বিগত সরকারের ঘনিষ্ঠ সুবিধাভোগী একটি চক্র সক্রিয় রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যাচ্ছে, এই চক্র এখনো গুরুত্বপূর্ণ প্রকল্প, প্রতিষ্ঠান ও নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার করছে।”

প্রকৌশলী রাফেল কবির বলেন, “আইসিটি মন্ত্রণালয়ে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা না হলে এবং খাত-সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মতামত যথাযথ গুরুত্ব না পেলে সরকারের গৃহীত উদ্যোগগুলো কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হতে পারে। এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”

সেমিনারে প্রফেসর ড. শাহ জে মিয়া, প্রফেসর ড. আতিফুর রহমান, ড. মজরুক মলিক, জুবায়ের রিয়েল, তৌহিদ হাসান চৌধুরী, শামীম, আজাদ, মো. হাবিবুর রশিদ, মো. সামিউল ইসলাম এবং রুকম রাজ্জাক তাদের উপস্থাপনায় দেশের আইসিটি খাতের প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অবকাঠামোগত বৈষম্য বর্তমানে দেশের আইসিটি খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। একই সঙ্গে এলডিসি-উত্তর সময়ে আইসিটি রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে এবং সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) যুগোপযোগী করতে হবে।”

তারা আরও বলেন, “বর্তমান ক্রয় নীতিমালার আওতায় আইসিটি খাতকে অতীতের রাজনৈতিক প্রভাব ও অকার্যকর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও উদ্ভাবনবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। পাশাপাশি নীতি সংস্কার, গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে ডিজিটাল যুগে এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান উপায়।”

আয়োজকরা জানান, সেমিনারে উপস্থাপিত সুপারিশসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে প্রেরণ করা হবে, যাতে ২০৩০ সালের মধ্যে দেশের আইসিটি খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা যায়।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  ২০৩০ লক্ষ্য   আইসিটি খাত   কৌশলগত   সংস্কারের দাবি  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রযুক্তি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: