মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রযুক্তি
বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 14 June, 2026, 10:57 PM
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ‘গেম জোন’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো আলাদা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের মধ্যেই বিভিন্ন ধরনের গেম খেলা এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন গেমাররা।

অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে ক্লিক করলেই ব্যবহারকারীরা চলে যেতে পারবেন গেমিং প্ল্যাটফর্মে। সেখানে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস ও পাজলসহ বিভিন্ন ক্যাটাগরির গেম থেকে নিজেদের পছন্দের গেম বেছে নিয়ে খেলতে পারবেন গেমাররা। 

শুধু গেম খেলার সুযোগই নয়, ‘বিকাশ গেম জোন’-এ নিয়মিত আয়োজন করা হয় টুর্নামেন্ট। ফলে গেমাররা নিজেদের সুবিধামতো সময় বেছে নিয়ে প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশগ্রহণ করতে পারছেন এবং উপভোগ করতে পারছেন আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা।

ফুটবল উম্মাদনার এই সময়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ অ্যাপের এই নতুন ফিচারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন তারকা ফুটবলার এবং বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

ফুটবলপ্রেমীদের এই সময়কে আরও রঙিন করে তুলতে চালু করা হয় নতুন গেম ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’ গেমটি। বিকাশ অ্যাপে কুপন ব্যবহার করে এক্সক্লুসিভ গেমটি মাত্র এক টাকায় খেলার সুযোগ পাবেন গ্রাহকরা। ফুটবল মাঠে গ্রাহক নিজেই হামজা হয়ে পছন্দের প্রতিপক্ষ দলের সাথে গেমটি খেলার সুযোগ পাবেন। 

বিকাশ অ্যাপের যেকোনো গ্রাহক ‘গেম জোন’-এ ঢুকে সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন গেম খেলতে পারবেন। একবার সাবস্ক্রাইব করলে বিভিন্ন মার্চেন্টের ১০০’-এরও বেশি গেম খেলার সুযোগ পাবে গেমাররা। ব্যবহারকারীরা চাইলে গেম জোন অপশন থেকেই যেকোনো সময় তাদের সাবস্ক্রিপশন বাতিলও করতে পারবেন। বিকাশের গেম জোন অপশন থেকে বিভিন্ন ধরনের টুর্নামেন্টও খেলার সুযোগ থাকবে। টুর্নামেন্ট অংশ নিয়ে বিভিন্ন ধরনের পুরস্কার জেতারও সুযোগ রয়েছে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  বিকাশ অ্যাপ   যুক্ত হওয়া   গেম জোন  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রযুক্তি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: