মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রযুক্তি
জ্ঞানভিত্তিক ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই-কে কাজে লাগাতে হবে : পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 15 June, 2026, 4:47 PM
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সময়ের সাথে সাথে মানুষের উন্নয়নের পাশাপাশি জটিলতাও বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ‎পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্রুত বিকাশ ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ও দক্ষভাবে সমস্যার সমাধান দিচ্ছে। জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই-কে কাজে লাগাতে হবে।’
সোমবার (১৫ জুন) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘সেমিনার অন এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই ইরা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

‎বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) এ সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সেমিনারে ‎পানিসম্পদমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন খেলা এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এআইকে মানুষের বিকল্প না ভেবে মানুষের সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে হবে।’
‎এ্যানি চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান তার বুদ্ধিমত্তা ও জ্ঞানভিত্তিক আধুনিক চিন্তাধারা উন্নয়নের সকল ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন।’

শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআই-কে কিভাবে কাজে লাগানো যায়, তা খুঁজে বের করার আহ্বান জানান মন্ত্রী।
বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি। 

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  জ্ঞানভিত্তিক বাংলাদেশ   টেকসই বাংলাদেশ বিনির্মাণ   এআই-কে কাজে লাগানো   পানিসম্পদমন্ত্রী   

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রযুক্তি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: