মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
১০ জন নিয়েও জয়, বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক
Publish: Thursday, 2 July, 2026, 9:14 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। এই জয়ে বিশ্বকাপের তিন স্বাগতিক—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—সবাই শেষ ষোলো নিশ্চিত করল।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৪৫ মিনিটে ফ্লোরিয়ান বালোগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বক্সের ভেতরে গোলরক্ষককে একা পেয়ে পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।

তবে দ্বিতীয়ার্ধে নায়ক থেকে খলনায়ক হওয়ার পথে ছিলেন বালোগান। ৬৪ মিনিটে আকাশে ভাসা বলের দখল নিতে গিয়ে বসনিয়ার মুহারোমোভিচের পায়ে আঘাত করলে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এরপর প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়েই খেলতে হয় যুক্তরাষ্ট্রকে।

সংখ্যাগত সুবিধা পেয়েও সমতায় ফিরতে পারেনি বসনিয়া। বরং ম্যাচের ৮২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন মালিক টিলম্যান।

যুক্তরাষ্ট্র আরও দুটি গোল করলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   বসনিয়া   যুক্তরাষ্ট্র  

সর্বশেষ সংবাদ

দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন নেইমার: ম্যাথাউস
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
বাড়তে পারে তিস্তার পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
করিমগঞ্জে বিএনপির দ্বন্দ্বে নতুন মোড় : মাদক, ভিডিও বিতর্ক ও ভাঙচুর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: