মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 27 June, 2026, 11:54 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক জয়ে নকআউট নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরার আসনও দখল করে নিয়েছে বেলজিয়াম।

শনিবার (২৭ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে বেলজিয়াম। কোচ ড্যারেন বাজেলি প্রথম একাদশে রাখেননি রোমেলু লুকাকুকে। শুরুতে একাধিক সুযোগ নষ্ট করলেও ২৮ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়াম। ম্যাচের ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার। এরপর ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক কেভিন ডি ব্রুইনে।

৮৪ মিনিটে এলাইজা জাস্ট নিউ জিল্যান্ডের হয়ে একটি গোল শোধ দিলেও দুই মিনিট পর বদলি হিসেবে নেমেই গোল করেন রোমেলু লুকাকু। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অ্যালেক্সিস সায়েলেমেকার্স পঞ্চম গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের। এই জয়ের ফলে গোল ব্যবধানে মিশরকে টপকে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় বেলজিয়াম। অন্যদিকে রানার্সআপ হয়ে নকআউটে ওঠে মিশর।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  বেলজিয়াম   টেবিল   বিশ্বকাপ  

সর্বশেষ সংবাদ

দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন নেইমার: ম্যাথাউস
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
বাড়তে পারে তিস্তার পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
করিমগঞ্জে বিএনপির দ্বন্দ্বে নতুন মোড় : মাদক, ভিডিও বিতর্ক ও ভাঙচুর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: