মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত জয় তুরস্কের
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 26 June, 2026, 11:35 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপ ম্যাচে শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে তুরস্ক। ২-২ সমতা থাকা ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করেন তুরস্কের কান আইহান। গোলের পরই ম্যাচের শেষ বাঁশি বাজে। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারালেও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। অন্যদিকে ম্যাচে হারলেও নকআউটে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়ে তুরস্ক।

শুক্রবার (২৬ জুন) লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-২ সমতা ফিরেছে যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেছেন সেবাস্তিয়ান বারহল্টার। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচের দুই মিনিট পার হতেই ব্যাক পোস্টে অ্যাস্টন ট্রাস্টির দারুণ ফিনিশে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাম দিকের কর্নার ফ্ল্যাগ থেকে পরবর্তী কর্নারটি নিতে যান বেরহাল্টার। তিনি বলটি নিখুঁতভাবে একেবারে অরক্ষিত অবস্থায় থাকা ট্রাস্টির দিকে তুলে দেন। ট্রাস্টি প্রথমে বলটি নিয়ন্ত্রণে নিয়ে তারপর কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে জাল কাঁপান।

দশম মিনিটে ১-১ সমতা তুরস্কের। ইয়িলমাজ বলটি গুলারের দিকে বাড়িয়ে দেন দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে, আর গুলার প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দেন। ৩১ মিনিটে অরকান কোকচু গোলে এগিয়ে যায় তুরস্ক। এলমালি ছয় গজের বক্সে দারুণ একটি কাটব্যাক করেন, আর কোকচু সহজ এক টোকায় বল জালে জড়িয়ে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। ৪৮ মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টার গোল করে ২-২ করেন। পরে ম্যাচের ইনজুরি টাইমের একেবারে শেষের দিকে জয়সূচক গোলটি করেন আয়হান।

কেকে/এলএ

সর্বশেষ সংবাদ

দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন নেইমার: ম্যাথাউস
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
বাড়তে পারে তিস্তার পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
করিমগঞ্জে বিএনপির দ্বন্দ্বে নতুন মোড় : মাদক, ভিডিও বিতর্ক ও ভাঙচুর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: