মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকায় ১১ দলের সমাবেশ মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 22 June, 2026, 4:21 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকার বিজয় নগরে এই সমাবেশ হবে। এছাড়া ‍জুলাই গণ-অভ্যুত্থানবর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। ‎একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে তারা। 

সোমবার (২২ জুন) সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির মধ্যে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। 

সরকার যদি নিজেদের শুধরে না নেয় তবে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা।
 
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করে হামিদুর রহমান বলেন, ‘এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ১১ দলীয় জোট   বিক্ষোভ সমাবেশ   গণহত্যার বিচার   আইনশৃঙ্খলা পরিস্থিতি  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
রাজনীতি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: