মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজনীতি
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: ডা. শফিকুর রহমান
নেত্রকোনা প্রতিনিধি
Publish: Friday, 3 July, 2026, 1:14 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। দেশের এক ইঞ্চি জমি কিংবা একটি বালুকণার ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেওয়া হবে না।’

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশ আপনার, আমার, আমাদের সবার। দেশ রক্ষার দায়িত্বও আমাদের সবার। প্রয়োজনে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির পাশাপাশি দেশের মানুষ দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে যাবে।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিল এনেছে। তবে জামায়াতে ইসলামী মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূলের দাবি জানায়। তার ভাষায়, ‘মাদক নিয়ন্ত্রণ মানে কিছুটা সীমাবদ্ধ রাখা। আমরা চাই সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল হোক।’

তিনি আরও বলেন, সংসদে একজন সদস্য দাবি করেছেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা দিয়ে আসে। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজ এলাকা থেকেই শুরু হওয়া উচিত।

নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং নেত্রকোনা পৌর জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন তালুকদারসহ দলীয় নেতারা।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা   সার্বভৌমত্ব   ডা. শফিকুর রহমান  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
রাজনীতি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: