মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজনীতি
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
জ্যেষ্ঠ প্রতিবেদক
Publish: Monday, 29 June, 2026, 9:09 PM
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে আয়োজিত জরুরি সাধারণ সভায় কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। 

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


গঠনতন্ত্র অনুমোদনের পর সংগঠনের বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়। এতে পুরনো দায়িত্বশীল সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে এবং কার্যক্রমে নতুন গতি আনয়নের লক্ষ্যে নতুন কিছু যোগ্য ও সক্রিয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান। 

সভায় মোট ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর ফলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হবে এবং আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের নিয়ে ফোরামের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

সভায় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সদস্য অন্তর্ভুক্তির জন্য সদস্য নিবন্ধন ফরম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে দেশের আইসিটি খাতের আগ্রহী পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

সভায় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

সভায় সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রেখে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  জাতীয়তাবাদী আইসিটি ফোরাম   কমিটি পুনর্গঠন  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
রাজনীতি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: