মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজনীতি
মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছেন হাবিব উন নবী
খোলা কাগজ ডেস্ক
Publish: Saturday, 4 July, 2026, 11:09 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি, ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সেখানে গিয়ে বিএনপির নামে একটি বৃক্ষরোপণ করেন হাবিব উন নবী।

শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে এ কথা জানান তিনি।

হাবিব উন নবী খান সোহেল লিখেছেন, মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে রোপণ করে এসেছি ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)’ নামের বৃক্ষটি। শত ঝড় বৃষ্টি রোদ আর তুষারপাত মোকাবিলা করে বড় হয়ে উঠুক বৃক্ষটি, সময়ের গতিতে, যেভাবে অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দলটি।

উল্লেখ্য, আইসিএপিপি’র সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করেছেন।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:   বৃক্ষরোপণ  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
রাজনীতি- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: