মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলাধুলা
হ্যারি কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের দাপুটে জয়
ক্রীড়া ডেস্ক
Publish: Thursday, 18 June, 2026, 9:17 AM
জোড়া গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: ফিফা

জোড়া গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: ফিফা

প্রথমার্ধে ২-২ গোলে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলের পাশাপাশি জুড বেলিংহ্যাম ও মার্কাস রাশফোর্ড একটি করে গোল করেন।

ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। ডেকলান রাইসের কর্নার থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে ননি মাদুয়েকেকে ফাউল করেন লুকা মদরিচ। প্রথম চেষ্টায় হ্যারি কেইনের শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, গোলরক্ষক গোললাইন ছেড়ে এগিয়ে এসেছিলেন এবং এক ডিফেন্ডার পেনাল্টি বক্সে প্রবেশ করেছিলেন। ফলে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন এবং এবার কোনো ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক।

৩৬ মিনিটে মার্টিন বাতুরিনার দুর্দান্ত গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে ৪২ মিনিটে রাইসের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। প্রথমার্ধের যোগ করা সময়ে পিটার মুসার দারুণ ভলিতে আবারও সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইংল্যান্ড। ৪৭ মিনিটে জুড বেলিংহ্যাম বক্সে ঢুকে নিখুঁত শটে লিভাকোভিচকে পরাস্ত করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর একাধিক আক্রমণ চালিয়ে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে চাপে রাখে থ্রি লায়ন্সরা।

ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্কাস রাশফোর্ড। বুকায়ো সাকার চমৎকার পাস থেকে গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা। দাপুটে এই জয়ে বিশ্বকাপ মিশনে শক্ত বার্তা দিল ইংল্যান্ড।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  হ্যারি কেইন   জোড়া গোল   ইংল্যান্ড   দাপুটে জয়  

সর্বশেষ সংবাদ

দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন নেইমার: ম্যাথাউস
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
বাড়তে পারে তিস্তার পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
করিমগঞ্জে বিএনপির দ্বন্দ্বে নতুন মোড় : মাদক, ভিডিও বিতর্ক ও ভাঙচুর
খেলাধুলা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: