মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
কৃষকের কল্যাণে এনএসির ‘ঘুম ভাঙছে’ ওভিসি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 5 July, 2026, 7:41 PM
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কৃষি উৎপাদনে বিদেশি উপকরণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় প্রযুক্তির সক্ষমতাকে সামনে আনতে নতুন প্রচারণা শুরু করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি)। ধান চাষে আগাছা দমন, শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় কমানোর বার্তা নিয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে ধারাবাহিক ওভিসি ‘কৃষকের ঘুম ভাঙছে’। এর প্রথম পর্বের নির্মাণকাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

রোববার (৫ জুলাই) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ওভিসিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিজ্ঞানী কেএসএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতে এখন আন্তর্জাতিক মানের সার, বীজ ও কৃষি সুরক্ষা পণ্য উৎপাদিত হচ্ছে, যা গুণগত মানে বিশ্বের উন্নত দেশগুলোর পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। কৃষকদের মধ্যে এসব দেশীয় প্রযুক্তি ও পণ্যের প্রতি আস্থা তৈরি করাই এ প্রচারণার অন্যতম উদ্দেশ্য।

ওভিসির গল্পে ধান চাষে আগাছাজনিত ক্ষতির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, আগাছা ধানের প্রয়োজনীয় পুষ্টি ও খাদ্যের সঙ্গে প্রতিযোগিতা করে ফলন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। একইসঙ্গে আগাছা পরিষ্কারে অতিরিক্ত শ্রম ও ব্যয় কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধান হিসেবে এনএসি তাদের নতুন ধানক্ষেতের আগাছানাশক ‘চ্যাঞ্জার’ বাজারে এনেছে। 

প্রতিষ্ঠানটির দাবি, পণ্যটি ধানক্ষেতের সরু পাতা, চওড়া পাতা ও সেজ (মুথা) জাতীয় আগাছা দমনে কার্যকর। প্রতি বিঘা জমিতে মাত্র ১০০ গ্রাম নির্ধারিত সময়ে প্রয়োগ করলে আগাছার উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমবে। আর এতে শ্রম ও উৎপাদন ব্যয় হ্রাসের পাশাপাশি সুস্থ ফসল ও অধিক ফলন নিশ্চিত করা সম্ভব।

এনএসি জানায়, আধুনিক ও সাশ্রয়ী দেশীয় কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমানো, বিদেশি উপকরণের ওপর নির্ভরশীলতা হ্রাস ও দেশের কৃষিকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করে তোলাই তাদের এ উদ্যোগ।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
জাতীয়- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: