মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
আনসার-ভিডিপির ইআরপিতে এআই সংযুক্তির আশ্বাস তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 7 July, 2026, 11:53 AM
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৭ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে মহাপরিচালক আনসার-ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং আনসার-ভিডিপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (এভিইআরপি)-এর অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি বাহিনীর নিজস্ব তথ্যভান্ডার ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট প্রশাসন গড়ে তোলার পরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করেন।

তিনি জানান, আনসার-ভিডিপি ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এভিএমআইএস), কার্যক্রম ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এপিএমআইএস), কর্মসংস্থান ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (ইএমআইএস), আনসার-ভিডিপি চাকরি পোর্টাল (এভিজবস), প্রশিক্ষণ ব্যবস্থাপনা ব্যবস্থা (টিআরজিএমএস), গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম), প্রশিক্ষণ তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (এসটিডিএমএস), অভ্যন্তরীণ প্রশাসনিক নথি ব্যবস্থাপনা ব্যবস্থা (আইএডিএমএস) এবং আনসার-ভিডিপি একক সাইন-অন ব্যবস্থা (এভিএসএসও)-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে বাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মহাপরিচালক বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান তথ্যভান্ডার ভবিষ্যতে বৃহৎ তথ্যভান্ডার, যন্ত্রভিত্তিক শিক্ষা (এমএল), বৃহৎ ভাষা মডেল (এলএলএম) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাহিনীর নিজস্ব তথ্যভান্ডারভিত্তিক বৃহৎ ভাষা মডেল (এলএলএম) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, কর্মসংস্থান পরিকল্পনা এবং জবাবদিহিমূলক জনসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ত এই বৃহৎ ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বৃহৎ ভাষা মডেল (এলএলএম) প্রযুক্তির সমন্বয় শুধু বাহিনীর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে না, বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও এটি একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

সাক্ষাৎকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  আনসার-ভিডিপি   ইআরপি   এআই সংযুক্তি   তথ্যমন্ত্রী  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
জাতীয়- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: