মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের সতর্ক বার্তা
খোলা কাগজ ডেস্ক
Publish: Monday, 6 July, 2026, 3:05 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ বিদ্যুৎ বিভাগ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।

সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘অভিযোগের প্রকৃত কারণ অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ে সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে এবং তিনি সার্বক্ষণিক এটি পর্যবেক্ষণ করছেন।’

তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার পর অধিকাংশ অভিযোগেরই নিষ্পত্তি করা হয়েছে। অতিরিক্ত বিল আদায়, দায়িত্বে অবহেলা বা গ্রাহক হয়রানির সঙ্গে কেউ জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যুৎ সচিব বলেন, ‘বিদ্যুৎ বিল বাড়ার প্রধান কারণ মিটারের ত্রুটি নয়। বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবে চলে যাওয়ার কারণে অনেকের বিল বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে করণিক ভুলও পাওয়া গেছে। সেসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রতিকার দেয়া হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে কখনো কখনো সমস্যায় পড়তে হয়।’

যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনঃ যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান বিদ্যুৎ সচিব।

মিরানা মাহরুখ বলেন, ‘গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন না করার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। আবেগের বশবর্তী হয়ে বিদ্যুৎ স্থাপনার ক্ষতিসাধন করলে তা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে এবং জনদুর্ভোগ বাড়াবে।’

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ বিভাগ  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
জাতীয়- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: