মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজধানী
চকবাজার আবুল বাশার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 4 July, 2026, 3:47 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের আবুল বাশার মার্কেটে লাগা আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (৪ জুলাই) বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর পুর্বে, দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, আগুন লাগার সংবাদ পাওয়ার পর দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তী আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ করছেন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  চকবাজার আবুল বাশার মার্কেট   আগুন নিয়ন্ত্রণে  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
রাজধানী- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: