মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজধানী
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা
খোলা কাগজ ডেস্ক
Publish: Friday, 3 July, 2026, 11:42 AM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৪টি মামলা করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত বুধবার রাজধানীর বিভিন্ন সড়কে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫৫২টি মামলা করা হয়েছে। এ ছাড়া উত্তরা বিভাগে ৪১৫টি, মতিঝিল বিভাগে ২৮৪টি, গুলশান বিভাগে ২২৪টি, মিরপুর বিভাগে ২০২টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, লালবাগ বিভাগে ১৬০টি এবং রমনা বিভাগে ৯১টি মামলা হয়েছে।

অভিযানের সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন প্রয়োগে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  মামলা  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
রাজধানী- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: