মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজধানী
শ্যামলীতে দরিদ্র শিশু রোগীদের পরিবারকে আর্থিক সহায়তা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
Publish: Tuesday, 30 June, 2026, 8:30 PM

রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় শিশু রোগীদের পরিবারের মাঝে ২০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে হাসপাতালের অডিটোরিয়ামে ৪০ দরিদ্র শিশু রোগীর পরিবারকে এ অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘চলতি বাজেটে সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে এক লাখ ৪৪ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনে সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি আর্থিক সহায়তা প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছে দিতে নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান প্রদান করা হচ্ছে। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতির সুযোগ কমবে।’

দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪০ দরিদ্র শিশু রোগীর পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  শ্যামলী   দরিদ্র শিশু   শিশু রোগী   পরিবারকে আর্থিক সহায়তা  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
রাজধানী- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: