মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
আইটিইটির নির্বাচনে গো গ্রিন প্যানেলের ভূমিধস জয়
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 27 June, 2026, 5:19 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মোট দুই হাজার ৬০০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রাশেদা বেগম দ্বীনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছে গো গ্রীন (জিজি) প্যানেল। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইঞ্জিনিয়র মো. এনায়েত হোসেন (এলএম-১৪০২) ১ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আ ন ম. আহমেদ উল্লাহ (এলএম-২৪৩) পেয়েছেন ২৪৩ ভোট।

সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ ১ হাজার ৩৩৩ ভোট, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুল হক ১ হাজার ৩১৭ ভোট ও ইঞ্জিনিয়ার মো. আব্দুস সালাম ১ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ইউসি প্যানেলের ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার রওশন জামির ও ইঞ্জিনিয়ার মো. মানসুর রহমান রাশেদ যথাক্রমে ৪০৭, ৪০৬ ও ৩৩৯ ভোট পান। যুগ্ম মহাসচিব পদে ইঞ্জিনিয়ার মো. সাজেদুল হক শালুক ও ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইদুল ইসলাম, আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. জাহিদুর রহমান (আনিস)।

শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. ফয়সাল হোসেন, সহশিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জিনিয়ার তাসবিদুল ইসলাম দিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিনিয়ার চন্দ্র শেখর দাশ এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন বিজয়ী হয়েছেন। এছাড়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার এএসএম আসিক ইসতিয়াক, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম, নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান খান জিসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. আরফান আলী পিকে, সহসমাজকল্যাণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. ফারুকুল ইসলাম জনি ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার পৃথ্বিলা কামাল নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শরীফুল আমিন, ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান রবিন, ইঞ্জিনিয়ার মো. খালিদুল ইসলাম মিথুন, ইঞ্জিনিয়ার মঞ্জুস সাত্তার মো. রাসেল ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।

দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন ভোটার ও প্রার্থীরা। 

নতুন নেতৃত্ব দেশের টেক্সটাইল প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  আইটিইটি   আইটিইটির নির্বাচন   গো গ্রিন প্যানেল   ভূমিধস জয়  

সর্বশেষ সংবাদ

দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন নেইমার: ম্যাথাউস
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
বাড়তে পারে তিস্তার পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
করিমগঞ্জে বিএনপির দ্বন্দ্বে নতুন মোড় : মাদক, ভিডিও বিতর্ক ও ভাঙচুর
জাতীয়- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: