মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
লাইফস্টাইল
কেন খাবেন জাম? জেনে নিন স্বাস্থ্য উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
Publish: Sunday, 17 May, 2026, 1:36 PM
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রীষ্মকাল মানেই নানা রসালো ফলের সমাহার। আর এই সময়ের জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম জাম। টক-মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। ভিটামিন সি, আয়রন, পটাসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টসহ নানা উপকারী উপাদানে সমৃদ্ধ জাম শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে জাম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি, রক্ত পরিশোধন এবং হৃদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে। জেনে নিন জামের উল্লেখযোগ্য কিছু স্বাস্থ্য উপকারিতা—

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

জামে কম গ্লাইসেমিক সূচক থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে থাকা ‘জাম্বলিন’ নামক উপাদান স্টার্চকে দ্রুত চিনিতে রূপান্তর হতে বাধা দেয়। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী ফল হিসেবে বিবেচিত।

শরীর ঠান্ডা রাখে

গরমের সময় শরীর আর্দ্র ও ঠান্ডা রাখতে জাম কার্যকর। এতে প্রচুর পানি, মিনারেল, ফসফরাস ও আয়োডিন রয়েছে। তাই গরমে ক্লান্তি দূর করতে জাম দিয়ে শরবত বা স্মুদি খাওয়া যেতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জামে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স ও ভিটামিন সি। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হাড় ও দাঁত মজবুত করে

আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকায় জাম হাড় ও দাঁত শক্তিশালী করতে সাহায্য করে।

ক্যান্সার প্রতিরোধে ভূমিকা

গবেষণায় দেখা গেছে, জামে থাকা পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরে অ্যান্টি-কার্সিনোজেনিক প্রভাব তৈরি করতে পারে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

রক্ত পরিশোধন ও সংক্রমণ রোধে কার্যকর

জামে থাকা আয়রন ও ভিটামিন সি রক্ত পরিশোধনে সাহায্য করে এবং হিমোগ্লোবিন বাড়াতে ভূমিকা রাখে। এছাড়া এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফেকটিভ বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।

ত্বক ও চোখের যত্নে উপকারী

নিয়মিত জাম খেলে রক্ত পরিষ্কার হয়, ফলে ব্রণ, ব্ল্যাকহেডস ও ত্বকের বিভিন্ন সমস্যা কমতে পারে। পাশাপাশি এটি চোখের স্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক।

হৃদযন্ত্র ভালো রাখে

জামে থাকা পটাসিয়াম ও ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

হজমশক্তি বাড়ায়

জামে প্রচুর ডায়েটারি ফাইবার রয়েছে, যা হজমশক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

পুষ্টিবিদরা বলছেন, মৌসুমি ফল হিসেবে নিয়মিত পরিমিত পরিমাণে জাম খেলে শরীরের নানা উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত খাওয়া বা অসতর্কভাবে খেলে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্য সুরক্ষায় পরিমিত পরিমাণে জাম খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
লাইফস্টাইল- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: