মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
লাইফস্টাইল
জেনে নিন সিদ্ধ মিষ্টি আলুর উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
Publish: Sunday, 26 April, 2026, 3:24 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিষ্টি আলু এখনও পাওয়া যাচ্ছে বাজারে  এ আলু শুধু নামেই মিষ্টি নয়, এতে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, ‘বিভিন্ন জটিল রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে সিদ্ধ মিষ্টি আলু।’

নানা জটিল রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে মিষ্টি আলু।

পুষ্টিবিদরা বলছেন, ‘মিষ্টি আলুর সব পুষ্টিগুণ পেতে তা সিদ্ধ করে খেলে বেশি উপকারিতা মেলে।’

সিদ্ধ মিষ্টি আলুর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিন-
 
সিদ্ধ মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতে পারে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে; মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি দেহে আয়রন শোষণে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; মিষ্টি আলুর ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, বিপাকে কাজ করে; মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পেশী ও স্নায়ুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে; হাড়ের বিকাশে দারুণ কাজ করতে পারে মিষ্টি আলুতে থাকা মেঙ্গানিজ; নাম মিষ্টি আলু বলে ডায়াবেটিস রোগীরা এ আলু এড়িয়ে যাবেন না। চিকিৎসকরা বলছেন, ‘মিষ্টি আলুতে প্রচুর ফাইবার ও গ্লাসেমিক ইনডেক্স কম থাকায় রক্ত ​​প্রবাহে সুগারের মাত্রা ধীর করে দেয়।’


এছাড়া মিষ্টি আলুতে কোনো ফ্যাট বা চর্বি নেই। তাই, ওজন নিয়ন্ত্রণে নিয়মিত ডায়েট লিস্টে রাখতে পারেন মিষ্টি আলুকে; উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কাজ করতে পারে মিষ্টি আলু; মিষ্টি আলুর ফাইবার ও পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে; পেট, কিডনি ও স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও কাজ করতে পারে মিষ্টি আলু ইত্যাদি।
 
উল্লিখিত উপকারিতাগুলো পেতে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। পুষ্টিবিদরা বলছেন, ‘রান্না করা মিষ্টি আলুর তুলনায় সিদ্ধ মিষ্টি আলুতে বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে।’ তাই, ডায়েট লিস্টে নিয়মিত রাখুন সিদ্ধ মিষ্টি আলু।

সূত্র : ইটিভি ভারত

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  সিদ্ধ মিষ্টি আলুর উপকারিতা  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
লাইফস্টাইল- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: