মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিক্ষা
কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
খোলা কাগজ ডেস্ক
Publish: Tuesday, 7 July, 2026, 11:46 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ বিষয়ে এর আগে ২০২৫ সালের ২৮ জুলাইও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-মেইল পাঠানোর ক্ষেত্রে শুধু বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো বার্তা গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আবেদন ও তথ্য পাঠানোর ক্ষেত্রে ব্যক্তিগত বা বিকল্প ই-মেইল ব্যবহার করছে। এতে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। পাশাপাশি আবেদন বা তথ্য অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করতেও জটিলতা তৈরি হচ্ছে। ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল (college.inspection@nu.ac.bd)-এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন বা তথ্য কোনোভাবেই গ্রহণ করা হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কেকে/এলএ

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
শিক্ষা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: