মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিক্ষা
রুয়েটের আইআইসিটির বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 4 July, 2026, 5:13 PM
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ জুলাই) রুয়েটের উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আইআইসিটির কর্মপরিধি তুলে ধরা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।   

আইআইসিটির পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. একরামুল হামিদ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসান হাবিব, টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির এমডি মো. আসলাম হোসেন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  রুয়েট   আইআইসিটি   বোর্ড অব গভর্নরস   সভা  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
শিক্ষা- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: