মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ
খোলা কাগজ ডেস্ক
Publish: Monday, 6 July, 2026, 10:45 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা জেলার সাভার ‍উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।

সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের পর এনসিপির নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। 

সেখানে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ করছেন তারা।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত)  নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে কী বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করে  দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  সাভার   এনসিপির সমাবেশস্থল   ককটেল বিস্ফোরণ  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
দেশজুড়ে- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: