মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
দশমিনায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ পালিত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
Publish: Monday, 6 July, 2026, 10:24 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ পালিত হয়েছে। 

সোমবার ( ৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দশমিনার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পটুয়াখালী-৩ আসনের সাংসদ এবং  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।  

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সম্পদ এসএম আরিফুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শাহিন, দশমিনা প্রেস ক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর গণধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মো. আলতাফ আকন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম জোরদার করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। আধুনিক কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  দশমিনা   জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
দেশজুড়ে- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: