মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
Publish: Tuesday, 7 July, 2026, 2:24 PM

বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ প্রকল্পের (২০২৫-২৬ অর্থবছর) অর্থায়নে এবং গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির সহযোগিতায় ২৫টি অসহায় পরিবারের মাঝে দুটি করে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। ছাগল বিতরণের আগে পরিবারগুলোকে ছাগল পালনের ওপর বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় রামনগর, বাংড়া, গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির কার্যালয়ে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শামছুন্নাহারের সঞ্চালনায় এবং গাড়ীদহ ইউনিয়ন চেয়ারম্যান তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু ছাগল পেলেই হবে না, প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে এগুলোকে সঠিকভাবে লালন-পালন করতে হবে। এই ছাগল পালন যেন আপনাদের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, সেই চেষ্টা করতে হবে। সরকার ও বিভিন্ন সংস্থা সব সময় অসহায় নারীদের পাশে আছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, গাড়ীদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, বর্তমান ইউপি সদস্য শহিদুল ইসলাম, গাড়ীদহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ.বি.এম. রাশেদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সেলিম, যুবদল নেতা আবু নাছের এবং ছাত্রদলের সদস্যসচিব শাহাদত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপনী বক্তব্যে সমিতির নির্বাহী পরিচালক শামছুন্নাহার বলেন, “আমাদের মূল লক্ষ্য অবহেলিত ও অসহায় নারীদের নিজের পায়ে দাঁড় করানো। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা আজ ২৫টি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এই কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা সুফলভোগী ২৫ জন নারীর হাতে ছাগল তুলে দেন। বিনামূল্যে ছাগল পেয়ে অসহায় পরিবারের নারীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  অসহায় পরিবার  

সর্বশেষ সংবাদ

দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন নেইমার: ম্যাথাউস
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
বাড়তে পারে তিস্তার পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
করিমগঞ্জে বিএনপির দ্বন্দ্বে নতুন মোড় : মাদক, ভিডিও বিতর্ক ও ভাঙচুর
দেশজুড়ে- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: