মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
বাগেরহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ঝালমুড়ি বিক্রেতা নিহত
বাগেরহাট জেলা প্রতিনিধি
Publish: Monday, 6 July, 2026, 7:13 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় শিশুদের খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামের ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। 

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ শেখ গ্রামের নাসির শেখের ছেলে। তিনি ভ্যানে করে ছোলা-মুড়ি বিক্রি করতেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। 

অভিযুক্ত আউয়াল শেখ (২৬) গ্রামের নাবিউল শেখের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

সোহাগ শেখের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সোহাগ শেখ ও আউয়াল শেখের শিশু সন্তানদের মধ্যে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সোহাগ উভয় পক্ষের শিশুদের শাসন করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ৯টার দিকে আউয়াল শেখ বাড়িতে ফিরে সন্তানকে মারধরের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি দাউদ চৌকিদারের দোকানের সামনে গিয়ে সোহাগের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে আউয়াল তার হাতে থাকা ছুরি দিয়ে সোহাগকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা দায়ের হবে বলে জানান তিনি।
আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   চাচাতো ভাইয়ের ছুরিকাঘাত   ঝালমুড়ি বিক্রেতা নিহত   

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
দেশজুড়ে- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: