মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সৌদি প্রবাসীকে অপহরণ ও মুক্তিপণ দাবির মুলহোতা নারী গ্রেপ্তার
এইচএম আলমগীর কবির, সিরাজগঞ্জ
Publish: Monday, 6 July, 2026, 6:06 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে সৌদি আরব প্রবাসী এক যুবককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে অপহরণ, আপত্তিকর ভিডিও ধারণ তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। 

সোমবার (৬ জুলাই) দুপুরে রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সলঙ্গা থানায় এক প্রেস ব্রিফিং এর এ তথ্য জানিয়েছেন।

এর আগে, রোববার (৫ জুলাই) রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার তেলকুপি পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত রাসেল ফকিরকে (৩০) উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত মুলহোতা মোছা. লাকী খাতুনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের রহিম ফকিরের ছেলে রাসেল ফকির সৌদি আরব থেকে তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। গত ৪ জুলাই বিকাল থেকে তিনি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে পরদিন সকাল সাড়ে ৭টার দিকে রাসেলের মোবাইল ফোন থেকে তার স্ত্রী হাসি খাতুনের কাছে একটি কল আসে। ফোনে এক নারী নিজেকে অপহরণকারীদের প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, রাসেল তাদের জিম্মায় রয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাকে হত্যা এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে অপহরণকারীদের নির্দেশে পরিবারের সদস্যরা মেঘুল্লা বাসস্ট্যান্ডের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে দুই দফায় মোট ৫০ হাজার টাকা পাঠান। এরপরও তারা রাসেলকে মুক্তি না দিয়ে আরও পাঁচ লাখ টাকা নগদ নিয়ে সলঙ্গার তেলকুপি গ্রামে যেতে নির্দেশ দেয়।

এই বিষয়টি জানার পরই সলঙ্গা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে রোববার রাত ১০টায় পুলিশের একটি দল ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সাথে ছদ্মবেশে নির্ধারিত স্থানে পাঁচ লাখ টাকা নিয়ে অবস্থান নেয়। মুক্তিপণের টাকা নিতে লাকী খাতুন সেখানে পৌঁছালে ওত পেতে থাকা পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেলকুপি পূর্বপাড়ায় অভিযান চালিয়ে একটি কক্ষের তালা ভেঙে অপহৃত রাসেল ফকিরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযানের সময় লাকী খাতুনের নিকট থেকে মুক্তিপণ আদায়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন, সিম এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

উদ্ধারের পর প্রবাসী রাসেল ফকির জানান, বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা রয়েছে এমন প্রলোভন দেখিয়ে লাকী খাতুন তাকে ৪ জুলাই বিকেলে মোবাইল ফোনে ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর তার মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে রাতে জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করে তার সহযোগীর মাধ্যমে ভিডিও ধারণ করা হয়। এরপর সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
দেশজুড়ে- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: