মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
নবীনগরে সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Publish: Monday, 6 July, 2026, 5:58 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাঙ্গরা বাজারের রাস্তার দুইপাশের সরকারি জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং নবীনগর উপজেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) বাঙ্গরা বাজারে গিয়ে দেখা যায়, ক্রেন দিয়ে সড়কের দুই পাশে থাকা প্রায় তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। দীর্ঘ দিনের যানজট নিরসন করে জনগণের ভোগান্তি দূর করতে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন যাবত বাঙ্গরা বাজারের প্রধান সড়ক ও সরকারি ভূমি দখল করে অবৈধ ভাবে তিন-চার শতাধিক দোকানপাট নির্মাণ করে ছিল। এ সব দোকানের কারণে বাজারের প্রধান সড়ক সরু হয়ে যাওয়ায় নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হতো, যা জনজীবনে চরম ভোগান্তি বয়ে আনছিল।

এ উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের একটি বহর ঘটনা স্থলে উপস্থিত রয়েছে। দুপুর পর্যন্ত কয়েকটি ক্রেন ব্যবহার করে অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা বলেন ‘সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অনেকে আরসিসি পিলার ও টিনশেডের অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা ও দোকান তৈরী করে ভাড়া দিয়েছেন। তাদের বারবার নোটিশ দেয়া হলেও তারা সরে না যাওয়ায় এমন তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।’

সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, আমরা আগেও উচ্ছেদ অভিযানে গিয়ে ছিলাম। আজ আবারো উচ্ছেদ অভিযান চলছে।

উচ্ছেদ অভিযানের আগে নোটিশ প্রদান করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মাইকিং ও নোটিশ প্রদান করা হয়েছে।

তবে সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, শুধু বাঙ্গরা বাজারেই কেন বার বার উচ্ছেদ অভিযান হয়? পাশের গাজীরহাট বাজারে ও সড়ক ও জনপদের জায়গা দখল করে রাখেছে সেখানে কেন উচ্ছেদ অভিযান হয় না? 

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
দেশজুড়ে- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: