মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
বিনোদন
আমির খানের তৃতীয় বিয়ে আজ
বিনোদন ডেস্ক
Publish: Sunday, 5 July, 2026, 9:57 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আমির খান এবং গৌরী স্প্র্যাট ঘরোয়া আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে। এরমধ্য দিয়ে এটি আমির খানের তৃতীয় বিয়ে হতে যাচ্ছে। 

রোববার (৫ জুলাই) ৬০ বছর বয়সে জীবনের তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। তবে কোনো ধরনের জাঁকজমক বা বড় অনুষ্ঠান না করে একেবারেই সাদামাটা আয়োজনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকতে পারেন প্রায় ১০০-১৫০ জন অতিথি, যাদের মধ্যে দুই পরিবারের সদস্য ও আত্মীয়রা থাকবেন।

আমির খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি সংবাদমাধ্যমকে জানান, আমির খান নিজেই অতিথির তালিকা ও মেনু নির্ধারণ করেছেন।

জানা গেছে, বিয়ের প্রথম অংশে রেজিস্ট্রি সম্পন্ন হবে বলে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে নথিভুক্ত করা হবে তাদের এই বিয়ে। এরপর দুপুরে থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন।

কারা আমন্ত্রিত থাকছেন, সেই পূর্ণ তালিকা জানা না গেলেও পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীসহ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে আমির খান দুইবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তাদের সন্তান ইরা, জুনায়েদ ও আজাদ খান রয়েছে।

এদিকে গৌরী স্প্র্যাট ব্যবসায়ী রিতা স্প্র্যাটের মেয়ে। তার একটি ৭ বছরের ছেলে আছে। এই অভিনেতা জানিয়েছেন, তিনি সবার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চান এবং বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ও ঘরোয়া রাখতে চান।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  বিয়ে   আমির খান  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
বিনোদন- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: