মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
বিনোদন ডেস্ক
Publish: Friday, 3 July, 2026, 10:45 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। চলচ্চিত্রশিল্পীরা আগামী দুই বছরের জন্য বেছে নেবেন তাদের নেতাদের।

শুক্রবার (৩ জুলাই) ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দিনটিকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। এতে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর তাদের ভোটে গঠিত হবে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি।

এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

এছাড়া প্যানেলটি থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কমল।

শিবা সানু–জয় চৌধুরী প্যানেল:

এ প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিনেতা শিবা সানু এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

প্যানেলটি থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জাদু আজাদ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রার্থী হয়েছেন ইউসুফ খান।

কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে ২৭ জন:

এ নির্বাচনে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন―আলীরাজ, আন্না (কামরুন্নাহার), আরমান খান, ইয়ামীন হক ববি, কাবিলা, কায়েস আরজু, জেসমিন আক্তার, তাহমিনা হোসেন বেবী, দুলারী, নাসরিন, পলাশ খান, ফরহাদ, ফালগুনী রহমান জলি, বাদল শেখ, মানস বন্দ্যোপাধ্যায়, মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), রাকা, লতিফ (চিতা), শারমিন আক্তার, শাহীন কমেডি, শামীম খান (চিকন আলী), শিরিন শিলা, শিপন মিত্র, সুশান্ত, স্বপ্না কাশেম, হাসান জাহাঙ্গীর এবং হোসনে আরা রিয়া।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  চলচ্চিত্র   শিল্পী সমিতি  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
বিনোদন- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: