মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ৯৪২টি আফটারশক
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 5 July, 2026, 9:49 AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়াও জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৫৯২ জন।

স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এতে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভূমিকম্পকবলিত এলাকায় ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৩৯ সেকেন্ড।

ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ সেই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত মোট ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, গত মাসের ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া এই ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় প্রায় ৬৭০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   ভূমিকম্প  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
আন্তর্জাতিক- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: