মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আইভরি কোস্টে বন্যা ও ভূমিধসে নিহত ৫৯
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 2 July, 2026, 11:47 AM

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি।

তিনি বলেন, ‘চলতি বছর এখন পর্যন্ত বন্যা ও সংশ্লিষ্ট দুর্যোগে ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। তবে সর্বশেষ বন্যায় ঠিক কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি।’ 

প্রাণহানির ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর শোকও প্রকাশ করেন তিনি।

এর আগে সোমবার (২৯ জুন) ঘানা ও আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে দুই দেশ মিলিয়ে অন্তত ২৪ জন নিহত হন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

ঘানার রাজধানী আক্রায় বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বহু ভবন ও সড়ক তলিয়ে যায়। এতে শহরের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশের শহর তেমাতেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।

আইভরি কোস্টে রাজধানী আবিজানসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। দেশটির জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী বেলমন্দে দোগো জানান, নিহতদের বেশিরভাগই রাজধানীর আটেকুবে ও ইয়োপুগো এলাকার বাসিন্দা।

সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যমতে, আফ্রিকায় প্রাণঘাতী বন্যা প্রায়ই দেখা যায়। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে মহাদেশটির অবদান তুলনামূলক কম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকা অঞ্চলগুলোর একটি আফ্রিকা।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  আইভরি কোস্ট   বন্যা   ভূমিধস  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
আন্তর্জাতিক- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: