মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রিয় ক্যাম্পাস
৬ বছর পর হাবিপ্রবিতে চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি
হাবিপ্রবি প্রতিনিধি
Publish: Wednesday, 1 July, 2026, 10:37 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেডিকেল সেন্টারে দীর্ঘ ছয় বছর পর আবারও চালু হয়েছে ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি। এর ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা রাতের বেলায় জরুরি চিকিৎসাসেবা পাবেন।

বুধবার (১ জুলাই) হাবিপ্রবি মেডিকেল সেন্টারের শাখা প্রধান প্রফেসর ড. মো. মহিদুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই দিন থেকেই রাত্রিকালীন চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন—বুধবার, বৃহস্পতিবার, রোববার ও সোমবার—রাতে এ সেবা চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সেবার আওতায় থাকবেন।

হাবিপ্রবি মেডিকেল সেন্টারের শাখা প্রধান প্রফেসর ড. মো. মহিদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসিকভাবে অবস্থান করেন। গভীর রাতেও অনেক সময় জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন হয়। কিন্তু প্রায় ছয় বছর ধরে রাত্রিকালীন চিকিৎসাসেবা বন্ধ ছিল।

তিনি বলেন, চিকিৎসকের স্বল্পতা থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন রাতের জরুরি চিকিৎসাসেবা চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে মেডিকেল সেন্টারের অন্যান্য প্রয়োজনীয় সমস্যারও যৌক্তিক সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: