মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রিয় ক্যাম্পাস
চবিতে কর্ণফুলী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
চবি প্রতিনিধি
Publish: Monday, 6 July, 2026, 5:44 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কর্ণফুলী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ২০২৬–২০২৭ কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন সাইম। সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ।

শনিবার (৪ জুলাই) কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকার আল মদিনা রেস্টুরেন্টে কমিটি ঘোষণা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যালামনাই সদস্য ও উপদেষ্টা মো. কামরুল ইসলাম পাভেল, সাবেক সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন ইমন এবং সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন নবগঠিত কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্ণফুলী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, উচ্চশিক্ষাবিষয়ক সচেতনতামূলক সেমিনার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাসসেবা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ জাবেদ বলেন, ‘সংগঠনের সদস্যদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সেবামূলক, শিক্ষাবান্ধব ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। কর্ণফুলীর শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের সদস্য, সাবেক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: