মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রিয় ক্যাম্পাস
রুয়েটে নতুন করে আড়াই হাজার বৃক্ষরোপণ করা হবে: উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 1 July, 2026, 8:02 PM
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে নতুন করে আড়াই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

বুধবার (১ জুলাই) রুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন।

উপাচার্য বলেন, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি উদ্যোগের অংশ হিসেবে রুয়েটে এ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রাসিকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে রুয়েটে পর্যায়ক্রমে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে।’

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: