মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রিয় ক্যাম্পাস
আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়
হাবিপ্রবি প্রতিনিধি
Publish: Tuesday, 30 June, 2026, 3:00 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা-২০২৬-এ দুটি রৌপ্য ও দুটি তাম্র পদক অর্জন করেছেন।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেন। এছাড়া বিজ্ঞান অনুষদের ২৩ ব্যাচের শিক্ষার্থী মো. অলিউডর ৬০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক লাভ করেন।

অন্যদিকে, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ২৪ ব্যাচের শিক্ষার্থী খনাশ্রী সরকার ৫০ কেজি ওজন শ্রেণিতে এবং কৃষি অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী তাহমিদা মারজান ৪৫ কেজি ওজন শ্রেণিতে তাম্র পদক অর্জন করেন।

হাবিপ্রবির শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হচ্ছে। উপাচার্যসহ প্রশাসনের সার্বিক সহায়তায় শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে।

তিনি আরও বলেন, এই সাফল্যের পেছনে কারাতে প্রশিক্ষক লাভরাজ আচার্যের অক্লান্ত পরিশ্রম রয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তাদের মেধা ও দক্ষতা ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

দলের চেয়ে নিজের অহংকারকে বড় করে দেখেছেন নেইমার: ম্যাথাউস
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি জোরদারে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
বাড়তে পারে তিস্তার পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যা চেষ্টা
করিমগঞ্জে বিএনপির দ্বন্দ্বে নতুন মোড় : মাদক, ভিডিও বিতর্ক ও ভাঙচুর
প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: