মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে যশোর জেলা কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা
মো. আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
Publish: Monday, 22 June, 2026, 5:48 PM
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি।

সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও ফুলের তোড়া প্রদান করেন সমিতির দফতর সম্পাদক (বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি) সাংবাদিক মো. আরিফুজ্জামান ও প্রচার সম্পাদক (কালবেলা প্রতিনিধি) সাংবাদিক বাপ্পি কুমার দাস।

প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময়ের সুযোগ পেয়ে সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সমিতির নেতৃবৃন্দ সন্তষ্টি প্রকাশ করেন।

নেতৃবৃন্দ জানান, প্রতিমন্ত্রী ব্যস্ত সরকারি কর্মসূচির মধ্যেও আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

তারা আরও জানান, প্রবাসে বসবাসরত যশোর অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত। 

এ সময় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও কর্মজীবনের সফলতা কামনা করেন।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রবাস- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: