মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রবাস
কাতারে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
আমিন ব্যাপারী, কাতার
Publish: Wednesday, 27 May, 2026, 12:57 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভোর থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রাজধানী দোহাসহ দেশের বিভিন্ন এলাকা।

ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার (২৭ মে) স্থানীয় সময় ভোর ৫টায় কাতারের ৭৩৩টি ঈদগাহ ও মসজিদে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দেশটির বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠ ছাড়াও বিভিন্ন এলাকার ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় জামাত।

কাতার সরকার ঈদ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ও নাগরিক সুবিধার ব্যবস্থা গ্রহণ করেছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা। পরে অনেকেই কুরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  কাতার   পবিত্র ঈদুল আজহা   জামাত   অনুষ্ঠিত  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
প্রবাস- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: