মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সাহিত্য
কবি এসএম পিন্টুর ‘অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 11 May, 2026, 1:57 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খ্যাতিমান সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক এসএম পিন্টুর ‘অনুপ্রেরণা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেল ৫টায় রাজধানীর কাওরান বাজারে দৈনিক সকালের সময়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম।

সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও রুবাব পাবলিকেশনের প্রকাশনা উপদেষ্টা সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে এবং দৈনিক সকালের সময়ের নিজস্ব প্রতিবেদক বিউটি রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক জনতার সংবাদ সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, দৈনিক নিরপেক্ষ-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট নজরুল গবেষক, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আতা উল্লাহ খান, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দীন আহমেদ, লাখো কণ্ঠ-এর সম্পাদক ফরিদ আহমেদ বাঙালি, ভোরের সংলাপ-এর সম্পাদক লুৎফর রহমান, তরুণ কণ্ঠ-এর সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, গল্পকার-এর সম্পাদক ও প্রকাশক মো. মহিউদ্দিন, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান এবং দৈনিক সকালের সময়ের নির্বাহী সম্পাদক কমল চৌধুরী।

এ সময় বক্তারা ‘অনুপ্রেরণা’ বইয়ের বহুমাত্রিক কবিতার ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের মতো শক্তিশালী লেখকের অভাব অনুভূত হচ্ছে। সাহিত্যে যেন এক ধরনের শূন্যতা বিরাজ করছে। তারা তরুণদের লেখালেখিতে এগিয়ে আসার আহ্বান জানান এবং বাংলা সাহিত্যভান্ডারকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘অনুপ্রেরণা’ বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি এসএম পিন্টু বলেন, “বইটির মূল উদ্দেশ্য তরুণদের উৎসাহ দেওয়া। তাদের বোঝানো যে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-হতাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েই আমাদের জীবন। জীবনে এগুলো ছিল, আছে এবং থাকবে। তবুও আমাদের এগিয়ে যেতে হবে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। তাই দুঃখ-কষ্ট, হতাশা ও অপ্রাপ্তিকে প্রাধান্য না দিয়ে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সুখ-শান্তির চাদরে ঢাকা পড়ুক সব দুশ্চিন্তা, আর প্রাপ্তির খাতায় লেখা হোক সফলতার গান।”

তিনি আরও বলেন, “বইটিতে উৎসাহ, মা-বাবার প্রতি গভীর সম্মান ও ভালোবাসা এবং সমাজের কিছু বাস্তবতা কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। চট্টগ্রামের রুবাব পাবলিকেশন বইটি প্রকাশ করেছে।”

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফারুক হোসেন, হরিৎপত্র প্রকাশনের স্বত্বাধিকারী কবি ফারুকী ওমর, কলি প্রকাশনের স্বত্বাধিকারী এসএম মহির উদ্দিন কলি, প্রিয়মুখ প্রকাশনের স্বত্বাধিকারী আহমেদ ফারুক, প্রতিদিনের বাংলাদেশ-এর বিশেষ প্রতিবেদক আজহার মাহমুদ, সংগঠক ও কবি নজরুল ইসলাম খান, মাহবুব পাটোয়ারী, সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরু, মোস্তফা জাহেদ ও আশিক আরেফিন।

উল্লেখ্য, কবি এসএম পিন্টু পেশায় একজন সাংবাদিক। ২০০৫ সালে দৈনিক বাংলার রূপ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতায় পথচলা শুরু। এরপর নানা বাধা-বিপত্তি পেরিয়ে তিনি কবি, সাহিত্যিক, কলামিস্ট ও সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি দৈনিক মিল্লাত, দৈনিক নিরপেক্ষ, দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৮ সাল থেকে তিনি দৈনিক সকালের সময়ে কর্মরত আছেন। বর্তমানে পত্রিকাটির বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি একাধিকবার দৈনিক সকালের সময়ের বর্ষসেরা প্রতিবেদকের স্বীকৃতি পেয়েছেন।

এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় সাউথ এশিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড এবং সমাজ পরিবর্তনে বিশেষ অবদান রাখায় ২০২৫ সালে ‘প্রথম বাংলাদেশ সম্মাননা’ পদক অর্জন করেছেন।

‘অনুপ্রেরণা’ লেখকের প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া ‘আ-তে আলো’ নামে একটি প্রবন্ধগ্রন্থের কাজ চলমান রয়েছে, যা শিগগিরই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  পিন্টু   অনুপ্রেরণা   গ্রন্থ   মোড়ক উন্মোচন  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
সাহিত্য- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: