মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সাহিত্য
ঝড়
নাদিয়া জান্নাত
Publish: Sunday, 3 May, 2026, 12:40 PM
ফাইল ছবি

ফাইল ছবি

ঠান্ডা হাওয়া আর বিষ্টি আসি আসি 
করা সন্ধ্যায় জোরসে মেঘ ডাকতেছে,
আশেপাশের সুপারি গাছগুলা 
এমনভাবে দুলতেছে, মনে হইতেছে
মড়মড় করে ভেঙে যাবে এক্ষুনি।
বারান্দার ভেজা কাপড়গুলাকে
ক্লিপ দিয়ে আটকায় রাখা যাইতেছে না।
দরজা জানলা বন্ধ করলে 
ঝড়টা দেখা যাবে না তাই,
জিওল মাছের মতো হা করে 
হাওয়া খাচ্ছি বারান্দায় বসে।

বছর অন্তর অন্তর বোশেখ মাসের আগে 
এমন রুটিনমাফিন ঝড় আসে। 
আকুলিবিকুলি করা বাতাসে কী যে সুরভী হায়
মন খালি উল্টায় পাল্টায় যায়,
দু-একটা আম পড়লে দৌড়ায় গিয়ে 
তাদের কুড়ায় এনে ফের বসে বসে থাকি বারান্দায়।
সিদ্ধান্তহীন আউলা-ঝাউলা বাতাস
কই থেকে কই যে যাবে,
উত্তরে বুক ভাঙবে, তারপর প্রলেপ দেবে পুবে।

ঝোপঝাড়ে সজনে গাছ ভেঙে গিয়ে 
বুকের মধ্যে ধাক্কা লাগার মতো বাতাস
ফুঁড়ুৎ করে বাহুর ভেতরে ঢুকলো,
মনে হইলো, সমগ্র দুনিয়া তোমারে
আমার কলিজার মধ্যে এনে দিলো।
তুমুল বাতাসে বারান্দায় বসে বসে 
আমি একটা মরা নদীর স্রোত।
আশেপাশের সুপারি গাছ গুলার সাথে
আমার মন এমন ভাবে দুলতেছে
যেন আয়ু আর বেশিদিন নাই দুনিয়ায়।

কেকে/ এমএস

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
সাহিত্য- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: