মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সাহিত্য
কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 14 April, 2026, 5:34 PM
স্বরকল্পন আবৃত্তিচক্রের বৈশাখী আয়োজন | ছবি : খোলা কাগজ

স্বরকল্পন আবৃত্তিচক্রের বৈশাখী আয়োজন | ছবি : খোলা কাগজ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই চিরায়ত আহ্বানকে ধারণ করে বৈশাখকে বরণ করতে  ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বর্ণিল আয়োজনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় বিশেষ কবিতা ও গানের পরিবেশনা। 

‘কবিতা ও গানের বিশেষ পর্ব’ শীর্ষক এই আয়োজনে অংশ নেয় স্বরকল্পন আবৃত্তিচক্র। একইসঙ্গে স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেইজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

স্বরকল্পন আবৃত্তিচক্রের বৈশাখী আয়োজন | ছবি : খোলা কাগজ

স্বরকল্পন আবৃত্তিচক্রের বৈশাখী আয়োজন | ছবি : খোলা কাগজ


বৈশাখের প্রথম দিন উদযাপন করা হয় কবিতার সুর, আবৃত্তির রঙ এবং উৎসবমুখর আনন্দের আবেশে। বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নববর্ষকে বরণ করে দিনব্যাপী চলবে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন।

শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরেই কাজ করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এই বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  স্বরকল্পন আবৃত্তিচক্র   কবিতার রঙ   নতুন বছর  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
সাহিত্য- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: