মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
ইতিহাস ও এতিহ্য
উজিরপুর থেকে সংগৃহীত লোককথা
শাহ আলম ডাকুয়া
Publish: Wednesday, 28 January, 2026, 5:57 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশাল জেলার উজিরপুর সন্ধ্যা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ। এ উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে আছে লোকঐতিহ্যের নানা উপকরণ। সংগ্রহের অভাবে এবং আধুনিকতার ছোঁয়ায় অনেক আঞ্চলিক ভাষার প্রবাদ, প্রচলিত কথা হারিয়ে যাচ্ছে। যা সংগ্রহ করার জন্য উদ্যোগ নিয়েছে ‘আমরা উজিরপুরের সন্তান (আউস)’ একটি সোশাল মিডিয়া গ্রুপ।

উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি হাওলাদার বাড়ি থেকে সংগৃহীত একটি চমৎকার লোককথা আজকে উল্লেখ করা হচ্ছে। লোককথাটি আমি (সংগ্রাহক) আমার ফুফুর মুখ থেকে শুনেছি। আমার ফুফা ছিলেন পুলিশের অফিসার (দারোগা)। দারোগা ফুফা ছুটিতে বাড়িতে এলে আমরা বেড়াতে যেতাম। আমাদের বাড়ি থেকে ফুফুদের বাড়ি প্রায় সাড়ে তিন কিলোমিটার।

ফুফু বাড়িতে এক দিন খেতে বসেছি। ফুফু ভাত দিয়েছেন। সাথে আলু তরকারি। কোনো মাছ দেখলাম না আলু তরকারিতে। কিন্তু গন্ধ পাচ্ছি ইলিশ মাছের। ভাবছি- ফুফু মনে হয় এ বেলায় ইলিশ মাছ দেবে না। বললাম- ‘ফুফু আগে ইলশা মাছ দাও।’ ফুফু বললেন- ‘ইলশা মাছ নেই- ইলশা মাছের হুররা আর আলুডাই আছে। একটু মুহে দিয়া দ্যাখ- মজা পাবি। ইলশা মাছের ঘেরান দিয়াই ভাত খাওয়া যায় এক গাবলা।’

আমি ইলিশ মাছ ছাড়া তরকারি ও ঝোল দিয়েই খেয়ে উঠলাম। তবে সত্যিই ঘ্রাণ পেলাম ইলিশ মাছের। তখন ফুফু বলল- ‘হোন- মোগো দ্যাশে একটা কথা আছে’-

‘ঘেরান নিবি ইলিশের
দূরে থাকপি পুলিশের।’

আমি হেসে বললাম- ‘আরে তোমার জামাইও তো পুলিশ। পুলিশের বদনাম হরছো?’ ফুফু বলল- ‘এই জন্যই তো কইতাছি। পুলিশের গোনে দূরে থাকপি।’ এ বচনটির  ঘেরান=ঘ্রাণ, নিবি=নেওয়া, থাকপি= থাকবি।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  উজিরপুর   লোককথা  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: