মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
স্বাস্থ্য
দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করছেন? কোমর-পিঠে ব্যথা হলে করণীয়
খোলা কাগজ স্বাস্থ্য ডেস্ক
Publish: Tuesday, 30 June, 2026, 4:01 PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা টানা চেয়ারে বসে কাজ করলে পিঠ ও কোমরে ব্যথা হওয়া অস্বাভাবিক কিছু নয়। আবার যাদের নিয়মিত ব্যায়াম করার অভ্যাস নেই, তাদের ক্ষেত্রে এই ব্যথা মারাত্মক হয়ে উঠতে পারে। কখনও ভুলভাবে শুয়ে থাকার কারণে ঘাড়ে, পিঠে ব্যথা হয়। তবে নিয়মিত কিছু ব্যায়াম করলে কিন্তু মেরুদণ্ডের এই ধরনের ব্যথাকেও বশে রাখা যায়।

চলুন জেনে নিই কী কী ব্যায়ামের মাধ্যমে মেরুদণ্ডের ব্যথাকে বশে রাখা যায়-

ব্যাক এক্সটেনশন : প্রথমে মাটিতে পাতা ম্যাটের ওপর শুয়ে পড়ুন। তারপর দুই হাত মাথার দুই পাশে তুলে রাখুন। এবার কোমরে ভর দিয়ে হাত থেকে দেহের উপরিভাগ তুলে ধরার চেষ্টা করুন। ওই অবস্থায় থাকুন কয়েক সেকেন্ড। তারপর আবার রেস্টিং পজিশনে চলে যান। পাঁচ থেকে দশবার এভাবে ব্যায়াম করুন।
 
ইড বেন্ড রোল : প্রথমে এক হাঁটু ভাঁজ করে মাটিতে বসুন। এবার এক পাশে ফিরে যান। অন্য পা ছড়িয়ে রাখুন। এবার দুই হাতে একটি তোয়ালের দুই প্রান্ত শক্ত করে ধরে মাথার ওপর তুলুন। এবার যে পা মুড়ে রেখেছেন, ধীরে ধীরে কোমর থেকে শরীরের উপরিভাগ সেদিকে বাঁকাতে চেষ্টা করুন। এই অবস্থায় থাকুন ১০ সেকেন্ড। তারপর আবার অন্য পাশটিতে একইভাবে এই ভঙ্গিতে করার চেষ্টা করুন।

স্পাইন টুইস্ট রোল : প্রথমে ম্যাটের ওপর শুয়ে পড়ুন। এবার দুই হাত দুই পাশে ছড়িয়ে রাখুন। এরপর হাঁটু ভাজ করে কোমরের নিচের অংশ থেকে বাঁকিয়ে এক পাশে রাখুন। যে পাশে পা রাখবেন, তখন দেহের উপরিভাগ থাকবে তার উল্টোদিকে। অর্থাৎ, পা যদি ডান দিকে থাকে, শরীরের ওপরের ভাগ থাকবে বাম দিকে। একইভাবে অন্য পায়েও করুন।
 
স্পাইন টুইস্ট নিলিং : ম্যাটের উপর হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে হাতের তালু এবং হাঁটুর ওপর ভর দিয়ে থাকুন। হাত যেন কাঁধের সমান্তরাল অবস্থায় থাকে। উরু থাকবে কোমরের সমান্তরালে। এবার এক হাত উপর দিকে করে, অন্য হাত গলার সামনে দিয়ে বাড়িয়ে দিন। ব্যথার তীব্রতা বুঝে ধীরে ধীরে কোমর থেকে দেহের উপরিভাগ বাঁকিয়ে রাখুন। এই অবস্থায় থাকুন কয়েক সেকেন্ড। পাঁচ থেকে দশবার এভাবে করুন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  মেরুদণ্ডের ব্যথা   পিঠের ব্যথার ব্যায়াম   কোমরের ব্যথা   স্পাইন এক্সারসাইজ  

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
স্বাস্থ্য- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: