মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
আইন-আদালত
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় ইনুর ১০ বছরের জেল
আদালত প্রতিবেদক
Publish: Tuesday, 30 June, 2026, 3:25 PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

রায়ে হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচটি অভিযোগে খালাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসাথে আলাাদা আলাদা অভিযোগে এক লাখ করে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 
জুলাই আন্দোলনে ছাত্রজনতাকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের মার্চে তদন্ত শুরু হয়। ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল হয়। পরে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।

 
এ মামলায় নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন। গেল ১৩ মে শেষ হয় এ মামলার বিচার কার্যক্রম।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  হাসানুল হক ইনু   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   জুলাই আন্দোলন   মানবতাবিরোধী অপরাধ  

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাহাড় ধসে তছনছ অসহায় নার্গিসের শেষ আশ্রয়স্থল
নিকুঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ‘মোফা বাবু’
ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধনে কারিনা কায়সারের বাবা-মা

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
আইন-আদালত- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: